• ২০২৬ Jul ২২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বকাপের বেদনা নিয়ে দেশে ফিরলেন মেসি, কবে দেখা যাবে আবার মাঠে?

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২২, ২০২৬
বিশ্বকাপের বেদনা নিয়ে দেশে ফিরলেন মেসি, কবে দেখা যাবে আবার মাঠে?
file
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারের হতাশা নিয়েই নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে মানসিক ও শারীরিকভাবে সতেজ হওয়ার জন্যই আপাতত ছুটিতে রয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ব্যক্তিগত বিমানে রোজারিও বিমানবন্দরে পৌঁছান মেসি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিকে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে ধূসর রঙের একটি এসইউভিতে করে রোজারিওর পাশের শহর ফুনেসে নিজের সুরক্ষিত আবাসিক এলাকায় যান মেসি। রোজারিও সফরে সাধারণত সেখানকার নিজ বাড়িতেই অবস্থান করেন তিনি।

এদিকে, মেসির ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর বাবা হোর্হে মেসি। বিশ্বকাপ চলাকালেই পরিবার জানিয়েছিল, অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ বছর বয়সী হোর্হে মেসি।

প্রিয় তারকাকে একনজর দেখতে রাত থেকেই রোজারিও বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য সমর্থক। অনেকেই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে উপস্থিত হন। দুই শিশুর হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, “মেসি, তুমি জীবন্ত কিংবদন্তি। আমাদের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।”

অন্যদিকে, আর্জেন্টিনা দলের বেশির ভাগ খেলোয়াড় এবং প্রধান কোচ লিওনেল স্কালোনি সোমবার রাতে বুয়েনস এইরেসে পৌঁছান। হাজারো সমর্থক করতালি, স্লোগান, পতাকা এবং আবেগঘন পরিবেশে তাঁদের স্বাগত জানান।

গত রোববার অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন মেসি। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮ গোল করেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

কবে ফিরছেন মাঠে?

বিশ্বকাপ শেষে অতিরিক্ত বিশ্রাম পাচ্ছেন মেসি ও তাঁর আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দি পল। ফলে এমএলএসে ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শুরুর দুটি ম্যাচে তাঁদের মাঠে দেখা যাবে না।

আগামী বুধবার শিকাগো ফায়ারের বিপক্ষে ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই। এছাড়া ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ম্যাচেও তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম।

সবকিছু ঠিক থাকলে বিশ্রাম শেষে আগস্টের শুরুতেই ইন্টার মায়ামির জার্সিতে আবারও মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি।

সর্বশেষ