সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের চিফ রিপোর্টাররা।
রোববার দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টাররা ডিআরইউ নেতৃবৃন্দের কাছে এ আহ্বান জানান
চিফ রিপোর্টারদের নিয়ে ডিআরইউ আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মতামত দিন