• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

‘সাংবাদিকদের অধিকার রক্ষায় ডিআরইউকে শক্তিশালী ভূমিকার আহ্বান’

  • প্রকাশিত ১২:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
‘সাংবাদিকদের অধিকার রক্ষায় ডিআরইউকে শক্তিশালী ভূমিকার আহ্বান’
‘সাংবাদিকদের অধিকার রক্ষায় ডিআরইউকে শক্তিশালী ভূমিকার আহ্বান’
শাকিল মাহমুদঃ জেলা প্রতিনিধি, কুমিল্লা

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের চিফ রিপোর্টাররা।

রোববার দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টাররা ডিআরইউ নেতৃবৃন্দের কাছে এ আহ্বান জানান

চিফ রিপোর্টারদের নিয়ে ডিআরইউ আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সর্বশেষ