• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১২
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সংসারের একমাত্র সম্বল হারিয়ে মাথায় হাত নুরজাহান বেগমের।

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
সংসারের একমাত্র সম্বল হারিয়ে মাথায় হাত নুরজাহান বেগমের।
File
Rakibul Islam Rabin

সংসারের একমাত্র সম্বল হারিয়ে মাথায় হাত নুরজাহান বেগমের।


বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে সাইদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম গোয়ালঘরে গিয়ে দেখেন, গোয়ালঘরের তালা ও শিকল খোলা এবং ভেতরে কোনো গরু নেই। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগীর ছেলে লিখন (২০) জানান, “রাত প্রায় ২টা পর্যন্ত আমি জেগে ছিলাম এবং তখন গরুগুলো গোয়ালঘরেই ছিল। আমরা ঘুমিয়ে পড়ার পর আনুমানিক রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে দুর্বৃত্তরা গরুগুলো চুরি করে নিয়ে যায়।”

পরিবারের সদস্যরা জানান, সংসারের প্রধান অবলম্বন ছিল এই গরুগুলো। চুরির ঘটনায় পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

সর্বশেষ