• ২০২৬ সেপ্টেম্বর ১৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজারকে সিটি করপোরেশন করার উদ্যোগ, প্রশাসনিক প্রক্রিয়া শুরু

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
কক্সবাজারকে সিটি করপোরেশন করার উদ্যোগ, প্রশাসনিক প্রক্রিয়া শুরু
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

কক্সবাজারকে সিটি করপোরেশন করার উদ্যোগ, প্রশাসনিক প্রক্রিয়া শুরু



দেশের নতুন সিটি করপোরেশনের তালিকায় কক্সবাজারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, কক্সবাজারকে অগ্রাধিকার ভিত্তিতে সিটি করপোরেশনে রূপান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত দাপ্তরিক নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান বাড়াতে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চট্টগ্রাম ওয়াসার আর্থিক ও সেবাগত কার্যক্রমেও ইতিবাচক অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির মাসিক রাজস্ব আদায় বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে, যা আগে ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। একই সঙ্গে দৈনিক গড় পানি উৎপাদন ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা ওয়াসার দাবি অনুযায়ী এ পর্যন্ত সর্বোচ্চ।

সর্বশেষ