কালাইয়ের ঐতিহাসিক নান্দাইল দীঘি: প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে দর্শনার্থী ও এলাকাবাসীর প্রত্যাশা
জয়পুরহাট জেলার কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে। পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ।
দীঘির চারপাশজুড়ে রয়েছে সবুজ গাছপালা, মনোরম পরিবেশ, পাশাপাশি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও ঈদগাহ মাঠ। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে স্থানটি স্থানীয়দের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের কাছেও বেশ আকর্ষণীয়।
দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চান প্রশাসন ও সরকারের উদ্যোগে নান্দাইল দীঘিকে আরও দৃষ্টিনন্দন ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলা হোক। একই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদেরও। তাদের মতে, প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করে প্রয়োজনীয় উন্নয়ন করা হলে নান্দাইল দীঘি ভবিষ্যতে একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
মতামত দিন