• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রথমবার ঢাকা সফরে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

  • প্রকাশিত ০৮:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
প্রথমবার ঢাকা সফরে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

প্রথমবার ঢাকা সফরে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরও পরিদর্শন করবেন মার্কিন এই বিশেষ দূত। সেখানে রোহিঙ্গা সংকট এবং মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন বলে জানা গেছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, বাংলাদেশে এটিই সার্জিও গোরের প্রথম সফর। তিনি বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনের সুযোগ পাবেন মার্কিন বিশেষ দূত।

বিশ্লেষকদের মতে, সার্জিও গোরের এ সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থাই নয়, বরং ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ