• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির শর্ত, নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর।

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির শর্ত, নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর।
Time Bangla news
ফজলেএলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির শর্ত, নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর।*


 *উপশিরোনাম:* নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর হাতে ও মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ চায় দিল্লি; দুই শর্তে আটকে হাসিনার প্রত্যাবর্তন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন করে ভাবছে ভারত। তবে তাঁকে ফেরত দেওয়ার আগে দুটি শর্ত পূরণের নিশ্চয়তা চায় নয়াদিল্লি। এর মধ্যে রয়েছে দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর নেওয়া এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলসহ নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করা।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। দিল্লির অনুমোদন ছাড়া তিনি এমন ঘোষণা দেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে অবস্থান করানো নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে নয়াদিল্লি। এতে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ সফল না হওয়ায় দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাকেই এখন তুলনামূলক বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে ভারত।

কিন্তু বন্দী বিনিময় চুক্তির আওতায় সাধারণ বন্দির মতো তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে আগ্রহী নয় দেশটি। ভারতীয় কর্মকর্তাদের মতে, শেখ হাসিনার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তাঁকে ফেরত পাঠানো সম্ভব নয়।

এ ক্ষেত্রে ভারতের প্রথম শর্ত, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে। দ্বিতীয়ত, তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, জেনেশুনে কাউকে ফাঁসির মুখে ঠেলে দিতে পারে না ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। এই যোগাযোগের মধ্য দিয়েই শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়ার বিষয়টি এগিয়ে নিতে চায় দিল্লি।

তবে ভারতীয় কর্মকর্তাদের ধারণা, ঢাকা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও তাঁর প্রত্যাবর্তন নিয়ে বাস্তবে খুব একটা আগ্রহী নয়। ভারতীয় পর্যবেক্ষকদের মূল্যায়ন, পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না এলে আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা খুবই কম।

সর্বশেষ