নরসিংদীতে প্রবীণ নাগরিকদের জন্য সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যত কর্মপন্থা. নির্ধারণ সভা অনুষ্ঠিত♦️♦️
২৯জুলাই বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেনদেনদ ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ প্রকল্প রিসোর্স ইন্টগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে প্রবীণ নাগরিকদের জন্য সরকারি-বেসরকারি প্রয়োজনীয় সেবা সহায়তা প্রাপ্তি সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রবীণদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণ, প্রবীণদের নির্যাতনের সুবিচার নিশ্চিত করণ, সরকারি-বেসরকারি বিভিন্ন আর্থিক সহায়তা নিয়ে আলোচনা ও মত বিনিময় হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম খান, আন্তর্জাতিক গবেষক (প্রধান কার্যালয় রিক কর্মকর্তা) তোফাজ্জল হোসেন মনজু, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক মতিউর রহমান জাকির, মহিলা বিষয়ক অধিদপ্তর,নরসিংদী প্রতিনধি কামরুজ্জামান সরকার, উপজেলা সমবায় অফিসার মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান, মোসাঃ রাশিদা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আব্দুল রহিম, সাব ডিস্ট্রিক কোর্ডিনেটর রিক নুর মোহাম্মদ, মনিটরিং ফ্যাসিলেটর রিক মোঃ আমজাদ হোসেন, মোঃ ইয়াকুব মাঝিসহ নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন
মতামত দিন