• ২০২৬ অগাস্ট ১৪, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নিরাপদ খাদ্য আইনে দুই ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ১৪, ২০২৬
নিরাপদ খাদ্য আইনে দুই ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

নিরাপদ খাদ্য আইনে দুই ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত দুই ব্যবসায়ীকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালতে উপস্থিত না হওয়ায় আরও এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত) এ রায় ঘোষণা করেন।


মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ নিরাপদ খাদ্য আইনে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে ‘রসের মিষ্টি’র মালিক মো. এনামুল হককে ৪ লাখ টাকা এবং ‘ধামরাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর মালিকের স্ত্রী হেমন্তকে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।


আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখের মধ্যে এক মাসের মধ্যে জরিমানার অর্থ আদালতে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, একই মামলায় ‘নকল তেল রজনী’র মালিক মোহাম্মদ পলাশ শুনানির দিন আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যে ভেজাল, অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে আইন প্রয়োগের অংশ হিসেবে আদালতের এ ধরনের রায় গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।

সর্বশেষ