• ২০২৬ অগাস্ট ১৪, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যের পুলিশ ম্যাজিস্ট্রেটRAB এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্র গোলাবারুদ উদ্ধার সহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত ০৯:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ১৪, ২০২৬
নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যের পুলিশ ম্যাজিস্ট্রেটRAB এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্র গোলাবারুদ উদ্ধার সহ তিনজন গ্রেপ্তার
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার


𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.

[13 August, 2026]


বৃহস্পতিবার(১৩আগস্ট ২০২৬ খ্রি.) নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মেঘনা নদীবক্ষে দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় ২টি গ্রুপের মধ্যে বিরাজমান বিরোধের প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি ও পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB এর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আশিকুর রহমান। অভিযানে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) জনাব বায়েজিদ বিন মনসুর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খালিদ হোসেন শিমুল এবং অফিসার ইনচার্জ, রায়পুরা থানাসহ থানা পুলিশ, ডিবি ও পুলিশ লাইন্সের অতিরিক্ত পুলিশ অংশগ্রহণ করেন।


অভিযানে রায়পুরা থানাধীন সওদাগরকান্দি এলাকা হতে ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো।

১। আলকাস মিয়া (৬০), পিতা-মৃত তালেব আলী, সাং-সদাগরকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, ২। মনির মিয়া (৩৫), পিতা-হাসন আলী, সাং-সদাগরকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, ৩। সায়েম (১৪), পিতা-গোলাপ, সাং-সদাগরকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।


এছাড়া অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়:

১। ০১ (এক)টি একনলা বন্দুক।

২। ০৯ (নয়) রাউন্ড শর্টগানের লাল রঙের কার্তুজ।

৩। ০১ (এক)টি হলুদ রঙের হেলমেট।

৪। ০৪ (চার)টি বুলেটপ্রুফ জ্যাকেট।

৫। ০২ (দুই)টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

৬। ০১ (এক)টি স্টিলের তৈরি ঢাল।

৭। ০৮ (আট)টি দেশীয় তৈরি বল্লম।

৮। ১৪ (চৌদ্দ)টি লাল রঙের বালতিতে রাখা ১৩৬ (একশত ছত্রিশ)টি ককটেল।

৯। ০১ (এক) বালতি পাথর।

১০। ০১ (এক)টি ইঞ্জিনচালিত নৌকা।


উল্লেখ্য, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে ২টি গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। উক্ত বিরোধের জেরে সংঘর্ষ, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সহিংসতার আশঙ্কা থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সংক্রান্তে রায়পুরা থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ