• ২০২৬ অগাস্ট ১৬, রবিবার, ১৪৩৩ ভাদ্র ১
  • সর্বশেষ আপডেট : ০৭:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত ০৭:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ১৬, ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল (সিলেট জেলা প্রতিনিধি):

সিলেট সীমান্তে দুই দিনব্যাপী এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​রোববার (১৬ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম।

​বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ আগস্ট সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালায় বিজিবির বিশেষ টিম ও স্থানীয় বিওপির সদস্যরা।

এ সময় সীমান্ত পার করে আনা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, বিদেশি মদ এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক টাইম বাংলা নিউজকে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার রাখা হয়েছে। এরই অংশ হিসেবে এই বড় ধরনের চালানটি আটক করা সম্ভব হয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ