ক্ষেতলালে কাইয়ুম ডেন্টাল কেয়ারে রোগীকে চিকিৎসা দিচ্ছেন ভুয়া চিকিৎসক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরে অবস্থিত কাইয়ুম ডেন্টাল কেয়ার নামক চেম্বার। সেখানে রোগীকে চিকিৎসা দেন ছামছুদ্দীন ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক। পিতা পুত্র মিলে কয়েক বছর ধরে বিভিন্ন এলাকার রোগীর চিকিৎসা করে আসছেন। তারা দুই জনেই প্রেসক্রিপশন লেখেন। দাঁতের বড় ধরনের অপারেশন করেন। এই পাওয়া তথ্য অনুযায়ী ৩ আগস্ট আমরা কয়েকজন সংবাদকর্মী উক্ত কাইয়ুম ডেন্টাল কেয়ারে উপস্থিত হয়ে ছামছুদ্দীনের কাছে তার একাডেমিক সার্টিফিকেট দেখতে চাইলে উনি সার্টিফিকেট দেখাতে পারেনি। তবে সময় চেয়েছেন সময়ের মধ্যেও তার একাডেমিক সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হয়েছে। ছামছুদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক একজন ডেন্টাল টেকনোলজিস্ট তার কাজ রোগী দেখা, রোগীর রোগ নির্ণয় করা, মেডিসিন লেখা, ইঞ্জেকশন দেওয়া, দাঁত তোলা, রুট ক্যানেল করা নয়। তিনি একজন বিডিএস ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করতে পারবেন। পিতা পুত্রের চিকিৎসার প্রমাণাদি রোগীর প্রেসক্রিপশনে পাওয়া গেছে। ১. ৬ই জুন ২০২৫ রোগী আশরাফের রুট ক্যানেল করার পর ছামছুদ্দীনপ্যাডে প্রেসক্রিপশন লিখেছেন RCT/Ext+Tofen,T-ceef,Pronex MPS। ২. ৫ ই জুলাই ২০২৬ মোছাঃ রশিদার রুট ক্যানেল ও প্রেসক্রিপশন R.C.T1500টাকা+T-ceef,Etorix, Pantobex মেডিসিন লিখেছেন ও ১৫ জুলাই ২০২৬ ফজলুল হক রোগীকে Demoxil 500mg,E-torix 120mg মেডিসিন লিখে চিকিৎসা দিয়েছেন টেকনোলজিস্ট আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসি বিধি অনুযায়ী ওই সব চিকিৎসা করা বিধি বহির্ভূত কাজ। বিজ্ঞাপনে প্রচার করছেন কম্পোজিট ফিলিং, রুট ক্যানেল থেরাপি, আঁকাবাঁকা দাঁত সোজা করা, ডেঞ্জার ডাউন, ব্রীজ দাঁত উঠানো ও দাঁত বাঁধানো সহ মুখের যাবতীয় রোগের চিকিৎসা করছেন। নাম প্রকাশ না করার শর্তে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের একজন কর্মকর্তা চিকিৎসক সাক্ষাৎকারে বলেন টেকনেশিয়ান দ্বারা Rc করালে ইনফেকশন, দাঁত ভেঙ্গে যাওয়া, সেপসিস হয়ে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা। এন্টিবায়োটিকের ভুল ব্যবহারে রোগী শারীরিক চরম ক্ষতির সম্মুখীন হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায় কাইয়ুম ডেন্টাল কেয়ারের ভুয়া চিকিৎসক রোগীর কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। আমাদের কাছে উক্ত কাইয়ুম ডেন্টাল কেয়ারে ভুয়া ডাক্তারের ভুয়া চিকিৎসা দেওয়ার যথেষ্ট প্রমাণাদি রয়েছে।
মতামত দিন