• ২০২৬ অগাস্ট ১৭, সোমবার, ১৪৩৩ ভাদ্র ১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত ০৫:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ১৭, ২০২৬
কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


জয়পুরহাটের কালাইয়ে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালাই পৌরসভা সংলগ্ন বোরোপিটে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে মৎস্য খাতের গুরুত্ব, সম্ভাবনা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সোহেল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী আশরাফুল ও নওফেল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ কালাই উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্যচাষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষে আরও বেশি মানুষকে উদ্যোগী হতে হবে। এর মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

সর্বশেষ