• ২০২৬ অগাস্ট ১৭, সোমবার, ১৪৩৩ ভাদ্র ২
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের উদ্যোগে ৩২০ গাছ বিতরণ, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ১৭, ২০২৬
ছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের উদ্যোগে ৩২০ গাছ বিতরণ, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ:

ছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের উদ্যোগে ৩২০ গাছ বিতরণ, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পিস এসোসিয়েশন চরমহল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকালে চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দ্যা সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক'র গণিত বিভাগের প্রফেসর ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সুমন আলমকে পিস এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে চরমহল্লা ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসার জন্য বিভিন্ন জাতের মোট ৩২০টি গাছ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিস এসোসিয়েশন চরমহল্লার সদস্য রসিকুল ইসলাম, সাং তাজিদুল ইসলাম, আব্দুল করিম ও মোজাক্কির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, শিক্ষা সচিব মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা এখলাছুর রহমান, মাও জাহিদ হোসেন, মাও জিয়াউল ইসলাম, হাফিজ ছফুল আহমদ, মাও তোফাজ্জল হক, হাফিজ হারুনুর রশিদ, মাষ্টার খালেদুর রহমান, মাও মুজাহিদ আহমদ, মাও আলী আজমান, মাও মইনুল ইসলাম সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। চরমহল্লা ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় গাছ বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ।

পিস এসোসিয়েশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সবাই ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ