• ২০২৬ অগাস্ট ১৬, রবিবার, ১৪৩৩ ভাদ্র ১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতক কামরাঙ্গীতে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু প্রতিযোগিতা

  • প্রকাশিত ০৩:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ১৬, ২০২৬
ছাতক কামরাঙ্গীতে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু প্রতিযোগিতা
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ:

ছাতক কামরাঙ্গীতে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু প্রতিযোগিতা

:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের'র উদ্যোগে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী মাঠে শনিবার সকাল থেকে দিনব্যাপী এ হাডুডু প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হাজার দর্শক। এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাতকের চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৬০টি দল অংশ নেয়। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও টানটান উত্তেজনায় পুরো মাঠ ছিল সরগরম। খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও এলাকাবাসী আন্তরিকভাবে সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে পরিচিতি ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক কমিটি। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রিড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

কামরাঙ্গী ও ফতেহপুর গ্রামের খেলোয়াড়দের মধ্য অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় ফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামরাঙ্গী টিম।

সর্বশেষ