• ২০২৬ অগাস্ট ১৮, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শেরপুরের কুসুমহাটি থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ আটক

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ১৮, ২০২৬
শেরপুরের কুসুমহাটি থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ আটক
শেরপুরের কুসুমহাটি থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ আটক
জেলা প্রতিনিধি , শেরপুর

শেরপুরের কুসুমহাটি এলাকা থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ আটক করেছে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্প।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ আটক করা হয় বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুসুমহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চালান থেকে ৫৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক করা মদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

সর্বশেষ