• ২০২৬ অগাস্ট ২৩, রবিবার, ১৪৩৩ ভাদ্র ৮
  • সর্বশেষ আপডেট : ০৬:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ

  • প্রকাশিত ০৬:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ২৩, ২০২৬
বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ
সংগৃহীত
সাজ্জাদ হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত সোমবার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দুজনের শরীরে সামান্য গুলি লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ