• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মব সংস্কৃতি দমনে সরকার কঠোর, সীমান্তে আসছে উন্নত ড্রোন: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত ০৬:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
মব সংস্কৃতি দমনে সরকার কঠোর, সীমান্তে আসছে উন্নত ড্রোন: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী
Time Bangla news
শহীদুর রহমান জুয়েল:

মব সংস্কৃতি দমনে সরকার কঠোর, সীমান্তে আসছে উন্নত ড্রোন: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী


​দেশে গড়ে ওঠা মব সংস্কৃতি বর্তমান সরকার অত্যন্ত কঠোরভাবে দমন করবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

একই সাথে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সব ধরনের আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার কথা জানান তিনি।

​মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব উন্নত প্রযুক্তির ড্রোন দেশে এনে সীমান্ত সুরক্ষায় যুক্ত করা হবে।

​চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের দমনে সীমান্ত এলাকায় মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

​সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বাধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে।

সর্বশেষ