• ২০২৬ সেপ্টেম্বর ০৪, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ২০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ টেপ দিয়ে বাঁধা ব্যক্তির মরদেহ, রহস্যের তদন্তে পুলিশ

  • প্রকাশিত ০৯:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ টেপ দিয়ে বাঁধা ব্যক্তির মরদেহ, রহস্যের তদন্তে পুলিশ
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ টেপ দিয়ে বাঁধা ব্যক্তির মরদেহ, রহস্যের তদন্তে পুলিশ


রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধারের পর ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি। পোশাক দেখে প্রাথমিকভাবে তাকে সিএনজি চালকদের মতো ইউনিফর্ম পরিহিত ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটির মুখ স্কচটেপ দিয়ে শক্তভাবে বাঁধা ছিল। এ অবস্থায় মরদেহটি কীভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর পৌঁছাল, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে নিরাপত্তাক্যামেরা রয়েছে। ফলে ওই ব্যক্তিকে সেখানে কে বা কারা নিয়ে এসেছে কিংবা অন্য কোথাও হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতির পর মরদেহ উদ্ধারের স্থান, নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

সর্বশেষ