এক বছর না যেতেই আগের রূপে কুমিল্লা আদালত সড়ক!
কাজের মান নিয়ে প্রশ্ন, ক্ষোভ নগরবাসীর
কুমিল্লা আদালত সড়ক সংস্কারের এক বছরও পেরোয়নি। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন, খানাখন্দ ও বেহাল দশা। এতে দুর্ভোগে পড়েছেন আদালতে আসা বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ পথচারীরা।
সংস্কারের পর এত অল্প সময়ের মধ্যেই সড়কটি আবার কেন বেহাল হয়ে পড়ছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। একই সঙ্গে সড়কের কাজের মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং নির্মাণকাজের তদারকি নিয়েও উঠছে নানা প্রশ্ন।
নগরবাসীর অভিযোগ, সড়কটি টেকসইভাবে সংস্কার করা না হলে জনগণের অর্থ ব্যয় করেও সমস্যার স্থায়ী সমাধান হবে না।
তাদের প্রত্যাশা, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আদালত সড়কটি টেকসইভাবে সংস্কার করা হবে।
মতামত দিন