• ২০২৬ সেপ্টেম্বর ০৯, বুধবার, ১৪৩৩ ভাদ্র ২৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী জেলা রায়পুরা থানা শীর্ষ সন্ত্রাসী হান্নান অস্ত্র হান্নান গ্রেফতার

  • প্রকাশিত ০৫:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
নরসিংদী জেলা রায়পুরা থানা শীর্ষ সন্ত্রাসী হান্নান অস্ত্র হান্নান গ্রেফতার
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

রায়পুরার শীর্ষ সন্ত্রাসী হান্নান@অস্ত্র হান্নান গ্রেফতার


রায়পুরা থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রয়েছে যারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সময়ে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। তাদেরকে গ্রেফতারে বিভিন্ন সময়ে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয় এর নির্দেশনায় আমরা ধারাবাহিকভাবে একাধিক অভিযান পরিচালনা করেছি, যা চলমান রয়েছে।


তারই ধারাবাহিকতায় অদ্য গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় যে, রায়পুরার দুর্গম নিলক্ষা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হান্নান@অস্ত্র হান্নান ঢাকায় অবস্থান করছে। এই সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশনায় রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর এর তত্ত্বাবধানে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌকস পুলিশ টিম ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রায়পুরার শীর্ষ সন্ত্রাসী হান্নান@অস্ত্র হান্নানকে গ্রেফতার করা হয়। একই সাথে মির্জারচরের অন্যতম সন্ত্রাসী নুরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য, সন্ত্রাসী হান্নান@অস্ত্র হান্নান এর নামে গত জুনে নিলক্ষায় সংঘঠিত নির্মম হত্যাকান্ডের ঘটনায় ০১ (এক) টিসহ মোট ০৩ (তিন) টি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনে মামলা, ০১ (এক) টি মাদক মামলা ও পাঁচটি অন্যান্য ধারায় মামলাসহ সর্বমোট ১০ (দশ) টি মামলার তথ্য পাওয়া গেছে।  


 এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারেও আমাদের অভিযান অব্যাহত আছে।কপি

সর্বশেষ