• ২০২৬ সেপ্টেম্বর ১৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভারতের ৫০০ টন ইলিশ এলো বাংলাদেশে,

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
ভারতের ৫০০ টন ইলিশ এলো বাংলাদেশে,
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ভারতের ৫০০ টন ইলিশ এলো বাংলাদেশে,

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২

গত দুই মাসে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছে। দুই দেশের বাঙালি পরিবারে জনপ্রিয় এই মাছের ক্ষেত্রে চিরাচরিত বাণিজ্য প্রবাহে এটি একটি বিপরীত চিত্র। এই প্রথম ভারত থেকে বাংলাদেশে ইলিশ রফতানির ঘটনা ঘটল।

মাছ ব্যবসায়ীরা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত থেকে বাংলাদেশে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ রফতানি হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ার খবরের মধ্যেই এ রফতানি শুরু হয়েছে। জনপ্রিয় এই মাছটির অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকছেন।

ব্যবসায়ীরা জানান, ইলিশের এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দরের মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও গেছে।

হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। আমরা সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরার মতো মাছ বাংলাদেশে পাঠিয়ে থাকি। কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও ১৫০ থেকে ২০০ টন রফতানির কথা রয়েছে।

মকসুদ জানান, প্রচুর ডিম থাকার কারণে ভারতের বাজারে গুজরাটের ইলিশের চাহিদা তুলনামূলকভাবে কম। তবে এই বৈশিষ্ট্যের কারণেই বাংলাদেশের ক্রেতাদের কাছে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ বাংলাদেশে ডিমওয়ালা ইলিশের চাহিদা রয়েছে।

তবে আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি করা হবে কি না, সে বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ