বগুড়ার শাজাহানপুরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, ২৩টি জাল ধ্বংস
বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর রঙ্গিলাঘাট এলাকায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ১৭/০৯/২৬ রোজ বৃহস্পতিবার দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী ও আশপাশের এলাকা থেকে ২৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ায় মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ সময় স্থানীয় মৎস্যজীবীদের অবৈধ জাল ব্যবহার না করার জন্য সচেতন করা হয়।
মতামত দিন