• ২০২৬ সেপ্টেম্বর ১৭, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার
Time Bangla news
জসীমউদ্দীন ক্রাইম রিপোর্টার গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

সিলেট থেকে :

সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থানা পুলিশের ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় এসএমপি শাহপরাণ (রহ.) থানার এফআইআর নং-১৪(৭)২১, ২৫-বি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি মো. রিয়াজ উদ্দিনকে কানাইঘাটের রায়পুর (মাঝপাড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, এএসআই (নিঃ) বিলাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে কানাইঘাট সিআর-২৬৪/২৪ মামলার আসামি জাবেল শিকদার (২২)-কে গ্রেফতার করেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগফৌদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজনের মধ্যে মো. রিয়াজ উদ্দিন রায়পুর (মাঝপাড়া) এলাকার আব্দুল লতিফ ওরফে আব্দুল উদ্দিনের ছেলে এবং জাবেল শিকদার আগফৌদ এলাকার আলকাছের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ