• ২০২৬ সেপ্টেম্বর ১৭, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় চুম্বকের বিশেষ কৌশলে ৭৭৫ পিস ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
বগুড়ায় চুম্বকের বিশেষ কৌশলে ৭৭৫ পিস ইয়াবা পাচার, গ্রেপ্তার ১
Time Bangla news
তৌফিক এলাহী বগুড়া প্রতিনিধি

বগুড়ায় চুম্বকের বিশেষ কৌশলে ৭৭৫ পিস ইয়াবা পাচার, গ্রেপ্তার ১


বগুড়ার শাজাহানপুরে চুম্বকের বিশেষ কৌশল ব্যবহার করে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি বগুড়া জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০) এফ-১ সিটে বসা আবুল কালামের দেহ তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো চারটি নীল জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্যাকেটের তিনটিতে ২০০ পিস করে এবং অপর একটিতে ১৭৫ পিস—মোট ৭৭৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা, যার ওজন ৭৭.৫ গ্রাম। এছাড়া একটি চুম্বকের টুকরা, বাসের টিকিট এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার মো. বক্তার আলীর ছেলে।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। চালানটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।

সর্বশেষ