• ২০২৬ সেপ্টেম্বর ১৮, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ৩
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বীরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক, আহত ৪ জন

  • প্রকাশিত ০৪:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
বীরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক, আহত ৪ জন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ড্রাম ট্রাক ও আলুবোঝাই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা ডাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে আলুবোঝাই ট্রাকটি সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনায় দুই ট্রাকের চারজন আহত হন।

স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদিকে ট্রাকটি সড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বীরগঞ্জ থানা ও দশমাইল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার প্রায় তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ