• ২০২৬ সেপ্টেম্বর ৩০, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাত্রাই ইউনিয়নে আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচনী প্রস্তুতি সভা

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
মাত্রাই ইউনিয়নে আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচনী প্রস্তুতি সভা
Time Bangla news
জয়পুরহাট জেলা প্রতিনিধি রাম বাবু বর্মন

মাত্রাই ইউনিয়নে আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচনী প্রস্তুতি সভা


জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এটিএম নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদাউস জামান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কালাই উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ