• ২০২৬ অক্টোবর ০৫, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২০
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন র‌্যালি ও আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান

  • প্রকাশিত ০৮:১০ অপরাহ্ন সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  র‌্যালি ও আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান
Time Bangla news
আব্দুর রহিম স্টাফ রিপোর্টার

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

র‌্যালি ও আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান


শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সেলিম রেজা এবং গীতা পাঠ করেন শিক্ষক দুলাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন; একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা দিতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুর এমইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সাহেব আলী, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়ার রহমান, মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাদ্দেক হোসেন, বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা মানে শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করা। একটি দক্ষ, মানবিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের জন্য অনুকূল কর্মপরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ