• ২০২৬ অক্টোবর ৩০, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ১৫
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিছিন্ন

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিছিন্ন
Time Bangla news
তিতাস আহম্মেদ,কুষ্টিয়া

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিছিন্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রনি হোসেন (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রনি হোসেন মৃত বিশু মন্ডলের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রনি হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। একই গ্রামের নাজিরের ছেলে সুমনের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রনির মাথা ও হাতের কব্জিতে মারাত্মক জখম করে।

​ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​আহত রনির ভাই রবি জানান, জমি ও বাঁশ কাটা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি সুমন ও তার সহযোগীদের শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জামালপুর গ্রামে হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

সর্বশেষ