• ২০২৬ অক্টোবর ৩১, শনিবার, ১৪৩৩ কার্তিক ১৬
  • সর্বশেষ আপডেট : ০৯:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পেকুয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে তদন্তে পুলি

  • প্রকাশিত ০৯:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
পেকুয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে তদন্তে পুলি
Time Bangla news
‎মতিউল ইসলাম(কক্সবাজার)

পেকুয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে তদন্তে পুলি

‎কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নুর সোলতান (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। রাতের বেলায় ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সড়কের পাশে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন,মৃত্যুর রহস্য খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত দেড়টায় উপজেলার মগনামা ইউনিয়নের শুদ্ধখালী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুস সোলতান একই এলাকার নুরুল ইসলামের পুত্র।

‎স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি সড়ক দিয়ে চলাচলের সময় রাস্তার পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় নুরুস সোলতানকে দেখতে পান। পরে স্থানীয় লোকজনকে জানালে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা।

‎নিহতের মা জোসনা আক্তার জানান, রাত আনুমানিক ১টার দিকে তাঁর ছেলে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি কোথায় যাচ্ছে জানতে চান। তখন নুরুস সোলতান  জানায়, প্রতিবেশি মানিক (২৫) নামে এক যুবক তাকে মুঠোফোনে ডাকছেন। এ কথা বলেই সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।

‎এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মানিকের মুঠোফোনে ডাকার বিষয়টি উল্লেখ করে হত্যা নিয়ে মানিককে সন্দেহ করছেন ।

স্থানীয় প্রতিবেশি নুরুল হোসেনের ছেলে মানিক তাকে ডেকে নেওয়ার পর এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের আশঙ্কা।

নিহতের পরিবারের বক্তব্য, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।

‎‎লাশ উদ্ধারের খবর পেয়ে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী স্থানীয় ইউপি সদস্যসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‎তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্যসহ ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তরুণের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

‎পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তদন্তপূর্বক  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎


‎

সর্বশেষ