• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এখন থেকে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
এখন থেকে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


এখন থেকে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি

০৭ নভেম্বর ২০২৬, ২৩:৪১

ইলিশ বিক্রি করতে এখন থেকে জেলা প্রশাসনের নিবন্ধন বা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছেঅনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে এখন থেকে জেলা প্রশাসনের নিবন্ধন বা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। চাঁদপুর জেলার সুস্বাদু ইলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং অনলাইন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে চলমান প্রতারণা ও হয়রানি রোধে চাঁদপুর জেলা প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে গত বুধবার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা।চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত। ইলিশের সেই স্বাদ অক্ষুণ্ণ রাখা, ইলিশের মূল্য নিয়ন্ত্রণসহ জেলার মান সমুন্নত রাখার বিষয়ে জেলা প্রশাসন বিভিন্নভাবে প্রতিনিয়ত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। চাঁদপুর জেলার ইলিশের নাম করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত দেশবাসীকে প্রতারণা করে যাচ্ছে। জেলা প্রশাসন, চাঁদপুর এ ধরনের প্রতারণারোধকল্পে অনলাইনে ইলিশ মাছ বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। অনলাইনে ইলিশ মাছ বিক্রয়ের জন্য আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত ফরমে (পরিশিষ্ট-ক) ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করত হবে। পরিশিষ্ট-খ-তে বর্ণিত কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।চাঁদপুর জেলা প্রশাসক বলেন, ‘লাইসেন্স নেওয়ার ফলে এখন থেকে ইলিশ নিয়ে আর প্রতারণা করার সুযোগ থাকবে না। আমরা অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসার ব্যবস্থা নিয়েছি।’জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘এ পর্যন্ত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে মোট ১১ জন প্রতারককে গ্রেফতার করে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।’ বাংলাদেশি সম্পর্কে যা জানা

সর্বশেষ