• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

একটি ট্রাকের ধাক্কায় ঝরল চার প্রাণ, নিহত একই পরিবারের শিশুসহ তিনজন।

  • প্রকাশিত ০৯:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
একটি ট্রাকের ধাক্কায় ঝরল চার প্রাণ, নিহত একই পরিবারের শিশুসহ তিনজন।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*একটি ট্রাকের ধাক্কায় ঝরল চার প্রাণ, নিহত একই পরিবারের শিশুসহ তিনজন।* 

জামালপুরের মেলান্দহে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্যসহ চারজন। নিহতদের মধ্যে আট মাসের এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও আট মাস বয়সী মেয়ে রিফা। অপর নিহত শওকত হাসান লিখন আকন্দ (৪৫) মেলান্দহ পৌরসভার বকুলতলা এলাকার বাসিন্দা।

আহত দুজন হলেন অটোরিকশাচালক হযরত আলী ও যাত্রী শাকিল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরগামী একটি ট্রাক প্রথমে ইসলামপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি মেলান্দহগামী একটি অটোরিকশাকে সামনে থেকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

অন্যদিকে, মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক ও অপর যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ