ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
প্রকাশ: ০৯:০৭, ০৮ নভেম্বর ২০২৬|
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এর ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
মতামত দিন