• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রোহিঙ্গা সংকট ও নারী সুরক্ষা, তিন দিনের সফরে বাংলাদেশে ডাচেস সোফি।

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
রোহিঙ্গা সংকট ও নারী সুরক্ষা, তিন দিনের সফরে বাংলাদেশে ডাচেস সোফি।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রোহিঙ্গা সংকট ও নারী সুরক্ষা, তিন দিনের সফরে বাংলাদেশে ডাচেস সোফি।* 


 *উপশিরোনাম:* তিন দিনের সফরে ঢাকায় এসে রাষ্ট্রপতি ও জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ, কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন; গুরুত্ব পাবে নারী ও শিশুর অধিকার এবং সুরক্ষা।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, নারী ও শিশুর অধিকার এবং রোহিঙ্গা সংকটের মানবিক দিক সরেজমিনে দেখতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ সফর চলবে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি।

সফরকালে ডাচেস সোফির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির সাক্ষাতের কথা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এসব আলোচনায় নারী ও কন্যাশিশুর সুরক্ষা, অধিকার এবং ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ঢাকার কর্মসূচিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ডাচেস। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার বিষয়টিও তার সফরে গুরুত্ব পাবে।

তবে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ। সেখানে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য কাজ করা বিভিন্ন মানবিক সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন।

এ ছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের বিকাশ, সামাজিক সহনশীলতা এবং সংকটের মধ্যেও নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার উদ্যোগগুলো ঘুরে দেখার কথা রয়েছে তার। শরণার্থী নারী ও কন্যাশিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নির্মাণে বিভিন্ন সংস্থার ভূমিকা সম্পর্কেও ধারণা নেবেন তিনি।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়ন, মানবিক সংকটে সহযোগিতা এবং নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরেও এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ