• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জঙ্গল সলিমপুর একদিনে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমি বিক্রির দলিল করে দেওয়া সাব-রেজিস্ট্রার বরখাস্ত

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
জঙ্গল সলিমপুর   একদিনে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমি বিক্রির দলিল করে দেওয়া সাব-রেজিস্ট্রার বরখাস্ত
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


জঙ্গল সলিমপুর

একদিনে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমি বিক্রির দলিল করে দেওয়া সাব-রেজিস্ট্রার বরখাস্ত

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২:৩৫

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের (বর্তমানে এসআরবি) কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল একদিনে রেজিস্ট্রি করে দেওয়ার ঘটনায় সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার (বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার) রায়হান হাবীবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জঙ্গল সলিমপুরে ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেন ইয়াসিন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি।

নথিপত্রে দেখা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ৭৪টি দলিলের মাধ্যমে এসব জমি বিক্রি ও রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর একদিনে ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবীব।

পরে ২৮ অক্টোবর বিষয়টি জানাজানি হলে হাবীবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছিল মন্ত্রণালয়।

 


সর্বশেষ