• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে কর্মজীবনের ২৯ বছর বেতন দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনেটা লি:

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে কর্মজীবনের ২৯ বছর বেতন দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনেটা লি:
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে কর্মজীবনের ২৯ বছর বেতন দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩২

চাকরির বয়স ছিল আরও ২৯ বছর। কিন্তু সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার কর্মী মো. আসাদুজ্জামান (৩১)। তার অবর্তমানে স্ত্রী, মা-বাবা ও সন্তানদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। 

অবসরের নির্ধারিত বয়স পর্যন্ত অর্থাৎ আগামী ২৯ বছর তার পরিবারকে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রেনাটা। পাশাপাশি নিয়ম অনুযায়ী বেতন বাড়লে সেই সুবিধাও পাবে পরিবার।

আসাদুজ্জামান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কাজে বের হয়ে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ওই দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।

তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে আরও ২৯ বছর চাকরি করতে পারতেন। তার জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার এ ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

রেনাটার কর্মকর্তাদের সাথে কথা বলে এ ঘোষণার সত্যতা নিশ্চিত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদুজ্জামানের পরিবারকে শুধু নির্ধারিত বেতনই দেওয়া হবে না, এর সাথে থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধাও।

আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর তাদের ১০ বছর বয়সী ছেলে আকিব মায়ের সাথে থেকে পড়াশোনা করছে। আকিবের মা চাকরি করেন।

অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সাথে সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম। আসাদুজ্জামানের সাথে সুন্দরী খাতুনের বিয়ে হয়েছিল চার বছর আগে।

আসাদুজ্জামানের চাচা ইউসুফ আলী জানান, তার বাবা মো. আলাউদ্দিন ও মা হেনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে আসাদুজ্জামান ছিলেন দ্বিতীয়। তার ভাইবোনদের সবাই বিবাহিত।

রেনাটার পক্ষ থেকে দেওয়া ঘোষণার বিষয়ে ইউসুফ আলী জানান, প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা তাদের জানিয়েছিলেন, আসাদুজ্জামান শুধু শারীরিকভাবে আমাদের সাথে নেই। প্রাতিষ্ঠানিকভাবে তিনি রেনাটার সাথেই থাকবেন। মাসে মাসে পরিবারকে বেতন-ভাতা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তে আসাদুজ্জামানের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও ছোট সন্তানদের ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হবে বলে মনে করেন তার চাচা।

পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহযোগিতা করছেন একই গ্রামের শিক্ষক আবদুল হান্নান। ইউসুফ আলীর সাথে কথা বলার সময় তার সাথেও যোগাযোগ করা হয়। আবদুল হান্নান জানান, রেনাটার পক্ষ থেকে আগামী শনিবার তাদের ঢাকায় যেতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। পরিবারের কোন সদস্য কতটুকু বেতন-ভাতা পাবেন, তা নিয়ে এখনো আলোচনা চলছে।

আসাদুজ্জামানের স্ত্রী সুন্দরী খাতুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন ধরেন ভাই বিজয় আহমেদ। তিনি জানান, বোন ও তার সন্তানেরা বর্তমানে তাদের বাড়িতে রয়েছেন।

এ বিষয়ে রেনাটার মানবসম্পদ বিভাগের প্রধান নিসবাত আনোয়ার বলেন, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নজির প্রতিষ্ঠানটিতে আগেও রয়েছে। এর আগেও এমন দুর্ঘটনায় মারা যাওয়া কয়েকজন কর্মীর পরিবারকে মাসিক বেতন দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে আসাদুজ্জামানের ঘটনাটি বেশি মানুষের নজরে এসেছে।

তিনি জানান, রেনাটার নিয়ম অনুযায়ী কর্মীদের অবসরের বয়স ৬০ বছর। আসাদুজ্জামানের বর্তমান বয়স বিবেচনায় তার চাকরির মেয়াদ আরও ২৯ বছর বাকি ছিল। তাই ওই সময় পর্যন্ত তার পরিবারকে প্রতি মাসে বেতন দেওয়া হবে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধি ও অন্যান্য ভাতার সুবিধাও বহাল থাকবে।

নিসবাত আনোয়ার বলেন, কর্মীদের নিয়েই বড় হয় প্রতিষ্ঠান। তাই একজন কর্মীকে পরিবার হিসেবে বিবেচনা করে তার পাশে থাকার দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠানের।

 

সর্বশেষ