আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা-সমাবেশে বাধা নেই!
November 12, 2026
আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে সভা-সমাবেশ করার ক্ষেত্রে কোনো সার্বিক নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
তিনি জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে প্রচলিত আইন মেনে অন্যান্য সভা-সমাবেশ আয়োজন বা অংশগ্রহণ করতে পারবেন।
তবে আওয়ামী লীগের দলীয় ব্যানার ব্যবহার করে কোনো কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে স্পষ্ট করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে সভা-সমাবেশ করার অধিকার এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নামে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করা এক বিষয় নয়। এ ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিনিষেধ মেনে চলতে হবে।
মতামত দিন