• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি, জরুরি সভায় বিজিএমইএ ।

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি, জরুরি সভায় বিজিএমইএ ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি, জরুরি সভায় বিজিএমইএ ।* 


 *উপশিরোনাম:* ১৫৬ কারখানায় উৎপাদন ব্যাহত, অস্থিরতা না কমলে কারখানা বন্ধ ও মজুরি বোর্ড বর্জনের হুঁশিয়ারি বিজিএমইএর।

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন পরিস্থিতির উন্নতি না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের আলোচনা বর্জনেরও ইঙ্গিত দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। উন্নতি না হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত আসতে পারে।

বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি আলোচনা চলার পাশাপাশি কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়। আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিলেও আলোচনায় অংশ না নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিক ফেডারেশনগুলো কোনো আনুষ্ঠানিক ধর্মঘট বা সহিংস আন্দোলনের ডাক দেয়নি। মালিকপক্ষ আলোচনা বর্জন করলে মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেয়। তবে শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ার ১৪০টি কারখানা রয়েছে। এদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সর্বশেষ