• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী

  • প্রকাশিত ০২:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
কালাইয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী
Time Bangla news
জয়পুরহাট) প্রতিনিধি: রাম বাবু বর্মন

কালাইয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী

(

স্থানীয় পর্যায়ে টেকসই অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডি-২)-এর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কালাইয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী।

সভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কালাই উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং স্থানীয় জনগণের উন্নয়ন চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও সংস্কারের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রকল্পের প্রতিটি কাজ নির্ধারিত পরিকল্পনা ও সময়সীমা অনুযায়ী বাস্তবায়ন, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উন্নয়ন প�

সর্বশেষ