কক্সবাজার উখিয়ায় গোলাগুলি ঘটনায় অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার
কক্সবাজার উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে গত দুইদিন পূর্বে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়,সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এরপর থেকে অভিযানে নেমেছেন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন ওরফে মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।
পুলিশ জানায়, গতকাল বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনার পর তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
মতামত দিন