• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সরকারি উদ্যোগে তরুণদের জন্য ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন শেষ ২৪ নভেম্বর।

  • প্রকাশিত ০২:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
সরকারি উদ্যোগে তরুণদের জন্য ৬৪ জেলায়  বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন শেষ ২৪ নভেম্বর।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সরকারি উদ্যোগে তরুণদের জন্য ৬৪ জেলায়  বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন শেষ ২৪ নভেম্বর।* 


 *উপশিরোনাম:* এইচএসসি পাসে দুই মাসের ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ, নেই ফি; মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা ও খাবার সুবিধা।

তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দেশব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদফতর। এর আওতায় দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে দুই মাসের বেসিক এআই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে দৈনিক যাতায়াত ভাতা ও খাবারের সুবিধা।

এ কর্মসূচির তৃতীয় ব্যাচে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটির বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান।

 *প্রশিক্ষণের সময়সূচি ও মেয়াদ* 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

 *কারা আবেদন করতে পারবেন* 

১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।

দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

 *থাকছে ভাতা ও খাবারের সুবিধা* 

প্রশিক্ষণে অংশ নিতে কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। উল্টো প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি থাকবে দৈনিক খাবারের ব্যবস্থা। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদপত্রও প্রদান করা হবে।

 *আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর* 

আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে www.dydaiproject.com/apply ঠিকানায়।

আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। প্রাথমিকভাবে বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ