• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অবসরের কিছুদিন আগে সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

  • প্রকাশিত ০২:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
অবসরের কিছুদিন আগে সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি
সংগৃহীত ছবি সেনা কর্মকর্তা
বিশেষ প্রতিনিধি
জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।
সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে গত ১২ নভেম্বর দুটি পৃথক আদেশে তাঁদের বরখাস্ত করা হয়। আদেশ দুটি ১৭ নভেম্বর বিকেল থেকে কার্যকর হবে। এর ফলে তাঁদের সামরিক চাকরি আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
বরখাস্তের আদেশ জারি হয়েছে সেনা আইনের ১৬ ধারার আওতায়। সঙ্গে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধান ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। নথিপত্রের ওপরে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ হওয়ার ধরন হিসেবে লেখা হয়েছে ‘চাকরি থেকে বরখাস্ত’। আদেশের ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সেনা আইনের ১৬ ধারা সরকারকে কোর্ট মার্শাল ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অপসারণের ক্ষমতা দেয়। তাই এই দুটি বরখাস্ত প্রশাসনিক বরখাস্ত হিসেবে গণ্য হবে। তাঁদের বিরুদ্ধে সামরিক বা বেসামরিক আদালতে ফৌজদারি মামলা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
প্রথম আদেশে বিএ-৪৬৩৮ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ড ছিল না। দ্বিতীয় আদেশে বিএ-৬৯৭২ লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম রয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা। তিনি সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।
জাকারিয়া বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। জুলাই ২০২৪-এর আন্দোলনের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনা সদরের অধীনে কাজ করত। ২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন হাসিনা সরকার কারফিউ জারি করে এবং আন্দোলন তীব্র হওয়ার পর সেনা মোতায়েন করে।

সর্বশেষ