• ২০২৬ নভেম্বর ২০, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও জরিমানা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুরের চিরিরবন্দরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের চকরামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চকরামপুর গ্রামের সেকেন্দার আলীর ইটভাটার সামনের কাঁচা রাস্তা থেকে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকী ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবন ও সংরক্ষণের দায়ে বাদশা রহমানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অপর যুবক নিশাত রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত বাদশা রহমান (২৬) উপজেলার খামার সাতনালা গ্রামের মৃত আমির আলীর ছেলে। অন্যদিকে নিশাত রহমান (২৪) জোত সাতনালা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে উপজেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ