• ২০২৬ নভেম্বর ২৯, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৫
  • সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

  • প্রকাশিত ১১:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বরের কুষ্টিয়া সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে দলটি।

​সভায় জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, সফরের শুরুতে প্রধানমন্ত্রী চৌরাস্তা ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন ও সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে দেশের ৬৪টি উপজেলার সঙ্গে একযোগে অনলাইনে 'কৃষক কার্ড', 'ফ্যামিলি কার্ড' এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সমাজকল্যাণমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় কুষ্টিয়ার বিরোধী দলের তিন সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

​জাকির হোসেন সরকার আরও জানান, সফর সফল করতে জেলার ১১টি ইউনিটে প্রচারণা চলছে এবং স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি দলের স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

​এ ছাড়া প্রধানমন্ত্রীর কাছে কুষ্টিয়ার উন্নয়নে বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে পিপিপির মাধ্যমে ঐতিহ্যবাহী মোহিনী মিলসহ বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু, শহরের যানজট নিরসনে এনএস রোডের রেললাইনটি এলিভেটেড (উড়ালপথ) করা এবং কুষ্টিয়ায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অন্যতম। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

​সভায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ