• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামের রাজারহাটে ফায়ার সার্ভিস স্টেশন এর শুভ উদ্বোধন।

  • প্রকাশিত ০৬:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাটে ফায়ার সার্ভিস স্টেশন এর শুভ উদ্বোধন।
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

আব্দুল কাদের-

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 কুড়িগ্রামের জেলার রাজারহাট উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস শনিবার (১০ এপ্রিল) সকালে উদ্বোধন করা হয়েছে। 

 উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম,  রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান, রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি মোতাবেক ৩ কোটি টাকা ব্যয়ে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসের কার্যালয় স্থাপন করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, এখানে ১১জন ফায়ার ফাইটার ও ২জন ড্রাইভার নিয়োগ দেয়া হয়েছে। অগ্নিকান্ডে মানুষের জানমাল নিরাপত্তায় ২টি গাড়ী সার্বক্ষণিকভাবে সহযোগিতায় নিয়োজিত থাকবে।

সর্বশেষ