• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, আকাশে ড্রোন মাঠে এপিসি

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, আকাশে ড্রোন মাঠে এপিসি
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, আকাশে ড্রোন মাঠে এপিসি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দাঙ্গা কঠোরভাবে মোকাবিলায় নামানো হয়েছে অত্যাধুনিক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

শুধু তাই নয়, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আকাশে ড্রোন এবং মাঠপর্যায়ের সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী এই বাহিনী।

সোমবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে।

পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতির সরাসরি ভিডিও ধারণ করা হচ্ছে, যা বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও ব্যবস্থা নেওয়া সহজ হবে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে গোপালগঞ্জে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বিজিবি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজিবি আরও জানায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর।

 

সর্বশেষ