• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ব্ল্যাক ফাঙ্গাসের পরে এবার ভারতে ধরা পড়লো ভয়ংকর প্রকৃতির হোয়াইট ফাঙ্গাস

  • প্রকাশিত ০৭:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
ব্ল্যাক ফাঙ্গাসের পরে এবার ভারতে ধরা পড়লো ভয়ংকর প্রকৃতির হোয়াইট ফাঙ্গাস
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার, অলোক
২০.০৫.২০২১

আনন্দবাজার বলেছেন, করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তার মধ্যে এ বার হাজির হোয়াইট ফাঙ্গাসও।

তারা বলেছেন, বৃহস্পতিবার বিহারে ৪ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি।

কেন এই নতুন ছত্রাক আরও বেশি ভয়ের? চিকিৎসকেরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধুমাত্র মুখের আশপাশের অঙ্গগুলিতেই হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গ— সমস্ত অঙ্গই অত্যন্ত দ্রুত সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা নেই। কিন্তু নানা অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে বিজ্ঞানীদের আন্দাজ, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।

ইতিমধ্যেই যে ৪ জনের শরীরে এই ছত্রাকের সংক্রমণ পাওয়া গিয়েছে, তাদের করোনার যাবতীয় উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। তার পিছনে হোয়াইট ফাঙ্গাসের কোনও ভূমিকা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞানীদের একাংশের মত, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী মহিলা এবং শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে। তাই অতি দ্রুত এই ছত্রাক সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তাঁরা।

সর্বশেষ