• ২০২৬ ফেব্রুয়ারী ১৯, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকার মানুষের ওপর অন্যায় করে সম্পদ গড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না: এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

  • প্রকাশিত ০১:০২ অপরাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
ভালুকার মানুষের ওপর অন্যায় করে সম্পদ গড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না: এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকার মানুষের ওপর অন্যায় করে সম্পদ গড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না: এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু


 ময়মনসিংহ-১১, ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ভালুকার মানুষের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা অবিচার করে কেউ সম্পদ বৃদ্ধি করতে চাইলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) এক বার্তায় তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, ভালুকার মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে কিংবা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ গড়ার সুযোগ আর থাকবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালুকার মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা তাঁর নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জমি, ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, ভালুকাকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক করে বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলীয় পরিচয় তাকে রক্ষা করতে পারবে না।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই ভালুকার মানুষের ক্ষতি করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন, তিনি আমার নিকটজন হলেও ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ