কাইয়ুম চৌধুরী সিসিকের প্রশাসক নিযুক্ত: তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা
সিলেট অফিস: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
এক বিবৃতিতে কয়েস লোদী বলেন, “সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের প্রশাসক হিসেবে মনোনীত করে দেশনায়ক তারেক রহমান সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন। এই যোগ্য নেতৃত্ব সিলেট নগরীর উন্নয়ন ও জনসেবায় নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আব্দুল কাইয়ুম চৌধুরী একজন বিচক্ষণ ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে।”
বিবৃতিতে রেজাউল হাসান কয়েস লোদী নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, কাইয়ুম চৌধুরীর হাত ধরে সিসিকের নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
মতামত দিন